Community Health Card
কমিউনিটি হেলথ্ কার্ডের সুবিধাবলী
- কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার (নিজ স্ত্রী, নিজ সন্তান, বাবা, মা) এর জন্য হরমোন ও রেডিওলজি পরীক্ষা-নিরীক্ষা বাদে অন্যান্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ ফ্রি।
- হরমোনাল এবং রেডিওলজিক্যাল পরীক্ষা বাবদ ৩০% অর্থ প্রদান করতে হবে(অর্থাৎ ৭০% ছাড় থাকবে) । তবে যদি কোন পরীক্ষা প্রতিষ্ঠানের বাহিরে থেকে করতে হয় সেক্ষেত্রে কর্পোরেট বিল প্রদান করতে হবে।
- সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিয়োগ প্রাপ্ত মেডিকেল অফিসারের পরামর্শ ফি ফ্রি এবং বিশেষজ্ঞ ডাক্তারদের নির্ধারিত পরামর্শ ফি থেকে ২০০ টাকা ছাড় পাবেন।
- সকল ধরনের অপারেশন রোগীর জন্য ২০% ছাড়।
- দেশিয় ঔষধে ১২% ছাড় প্রদান করা হবে।
- জরুরী বিভাগে সেবার উপর ১৫% ছাড়।
- জরুরী প্রয়োজনে ফ্রি রক্তের ব্যবস্থা।
- কমিউনিটি হেলথ্ কার্ডের নিদৃষ্ট কোন মেয়াদ নেই।

